ভোটার তালিকা সংশোধনী কর্মসূচীর অধীনে রাজ্যে অনলাইন ওয়েবসাইট পোর্টাল চালু

ilcআপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ আগষ্ট ৷৷ ভারতীয় নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী ভোটার তালিকা সংশোধনী কর্মসূচীর অধীনে বৃহস্পতিবার অনলাইন ওয়েবসাইট পোর্টাল চালু হয়েছে। এই অনলাইন পোর্টাল সম্ভাব্য ভোটারদের ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টালের মাধ্যমে ভোটার তালিকায় নাম তুলতে সাহায্য করবে। এনডিএসপি-তে প্রাপ্ত ফর্মগুলি ইআরও নেটের মাধ্যমে উপযুক্ত কর্তৃপক্ষের দ্বারা ইলেকট্রোনিক পদ্ধতিতে ডিসপোজ করবেন।
এই পদ্ধতির বৈশিষ্ট্যগুলি হলো – তাতে বুথ লেভেল অফিসারগণ (বিএলও), ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারগণ (ইআরও) এবং ডিসট্রিক্ট ইলেকশন অফিসারগণের বিষয়ে তথ্য পাওয়া যাবে। এতে ভোটার তালিকায় নাম ও অন্যান্য তথ্য সহজে খোঁজার সুবিধা রয়েছে। আবেদনকারীর আবেদনপত্রটি কোন পর্যায়ে আছে তা জানতে সাহায্য করবে। আবেদনকারীর মোবাইলে এসএমএস পরিকাঠামোর ব্যবস্থাও থাকছে। এতে দেশের এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে ভোটারদের নাম দ্রুত অন্তর্ভুক্ত করার ব্যবস্থাও রয়েছে। নির্বাচন দপ্তরের পক্ষ থেকে এক প্রেস রিলিজে এই তথ্য জানানো হয়েছে।
বৃহস্পতিবার জেলা শাসকের আদেশ অনুশারে শান্তির বাজার মহকুমা শাসক অফিসে শান্তির বাজারের সংবাদ মাধ্যমের সামনে এই ওয়েবসাইটের উদ্বোধন করে এর কার্যাবলী সম্পর্কে জানানো হয়। আজকের এই গুরুত্বপূর্ন আলোচনাসভায় আলোচনা করেন শান্তির বাজার মহকুমার ভারপ্রাপ্ত মহকুমা শাসক তথা বগাফা ব্লকের বিডিও প্রদীপ সরকার এবং ডি সি এম সরূপ কুমার পাল। আলোচনা সভায় শান্তির বাজারের সংবাদ মাধ্যমের অনেক প্রতিনিধি অংশগ্রহন করেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*