আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ সেপ্টেম্বর ৷৷ সিপাহীজলা জেলার মেলাঘরের রুদ্রসাগরের রাজঘাটে তিন দিন ব্যাপী শুরু হল রাজ্যের ঐতিহ্যবাহী ‘নীরমহল জল উৎসব’। রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তর, যুব ও ক্রীড়া বিষয়ক দপ্তর, মেলাঘর পুর পরিষদ এবং রুদ্র সাগর উদ্বাস্তু মৎসজীবী সমবায় সমিতি যৌথভাবে আয়োজিত এই উৎসবের সূচনা হয় শুক্রবার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া বিষয়ক দপ্তরের মন্ত্রী সহিদ চৌধুরী, ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ পবিত্র কর, বিধায়ক শ্যামল চক্রবর্তী এবং তপন চন্দ্র দাস। শিনিবার বাউল গান, মনসা মঙ্গল সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।তিন দিন ব্যাপী নীরমহল জল উৎসবের সূচনা রুদ্রসাগরে
আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ সেপ্টেম্বর ৷৷ সিপাহীজলা জেলার মেলাঘরের রুদ্রসাগরের রাজঘাটে তিন দিন ব্যাপী শুরু হল রাজ্যের ঐতিহ্যবাহী ‘নীরমহল জল উৎসব’। রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তর, যুব ও ক্রীড়া বিষয়ক দপ্তর, মেলাঘর পুর পরিষদ এবং রুদ্র সাগর উদ্বাস্তু মৎসজীবী সমবায় সমিতি যৌথভাবে আয়োজিত এই উৎসবের সূচনা হয় শুক্রবার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া বিষয়ক দপ্তরের মন্ত্রী সহিদ চৌধুরী, ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ পবিত্র কর, বিধায়ক শ্যামল চক্রবর্তী এবং তপন চন্দ্র দাস। শিনিবার বাউল গান, মনসা মঙ্গল সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।