বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৮ অক্টোবর ৷৷ এক মহিলার পচাগলা মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। শান্তির বাজার মহকুমার অন্তর্গতত পতিছরি ড্রপগেইট এলাকার খুপিলং রাস্তার পাশে রাবার বাগানের মাঝে এই মৃতদেহটি খুজে পাওয়া যায়। মৃত মহিলার পাশে একটি বেগ রয়েছে যার মধ্যে মৃত মহিলাটির পরিচয় পাওয়া যায় । মহিলার নাম মনিকা দেবর্বমা (৫৯)। জানা যায়, মহিলাটির বাড়ী তইদু লক্ষীধন পাড়ায়। মৃত মহিলাটি অম্পি এস ডি এম অফিসে পিয়নের কাজে কর্মরত ছিল। মুড়াসিং পাড়া ছনখলায় উনার মেয়ের বাড়ীতে বেরাতে এসেছিল বলে জানাযায়। এলাকার এক জনৈক ব্যাক্তি রবিবার সকাল আনুমানিক ৯ টা নাগাদ বাগান পরিষ্কার করতে গিয়ে এই পচাগলা মৃতদেহটি দেখতে পায়। খবর ছরিয়ে পরতেই এলাকার লোকজন জরো হতে থাকে। খবর দেওয়া হয় মনপাথর ফাঁড়ী থানাকে। কর্তব্যরত আরক্ষাদপ্তরের কর্মীরা ঘটনা স্থলে ছুটে গিয়ে মৃতদেহ ময়না তদন্তের জন্য শান্তির বাজার জেলা হাসপাতালে পাঠায়।