স্যোসাল মিডিয়ায় মহিলা সম্পর্কে অশ্লীল মন্তব্য, থানায় মামলা

fbআপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ অক্টোবর ৷৷ স্যোসাল মিডিয়ায় এক মহিলা সম্পর্কে অশ্লীল মন্তব্য করায় দুই ব্যাক্তির বিরুদ্ধে পশ্চিম আগরতলা মহিলা থানায় মামলা করা হয়েছে। জানা যায়, সম্প্রতি ‘সতর্ক থাকুন ত্রিপুরাবাসী’ ফেসবুক আই ডি তে অনিন্দিতা ভৌমিক সম্পর্কে আপত্তিকর অশ্লীল মন্তব্য করে বিলোনীয়ার অভিজিৎ মিত্র এবং বামুটিয়ার সঞ্জীব দে। শ্রীমতী ভৌমিকের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ আই পি সি-র ৫০৬ ধারা এবং সাইবার ক্রাইম অ্যাক্টে মামলা নিয়েছে। মামলার নম্বর ৭৭/২০১৭।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*