আপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ নভেম্বর ৷৷ দু’দিনের রাজ্য সফরে এলেন আসামের শিক্ষা, স্বাস্থ্য ও অর্থ দপ্তরের মন্ত্রী তথা নেডা-র সভাপতি হেমন্ত বিশ্ব শর্মা। বুধবার সকালের বিমানে রাজ্যে এসে রাজ্য অতিথিশালায় আসেন তিনি। সেখানে বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব, সহ-সভাপতি সুবল ভৌমিক, রাজ্য প্রভারি সুনিল দেওধর, সম্পাদিকা প্রতিমা ভৌমিক, বিধায়ক সুদীপ রায় বর্মণ সহ অন্যান্য নেতা-কর্মীদের সঙ্গে তিনি বৈঠক করেন। বুধবার দুপুরে বিজেপি রামনগর মন্ডল কমিটির উদ্যোগে আয়োজিত এক সভায় উপস্থিত ছিলেন তিনি। বিকেলে উদয়পুরে এক সভায় অংশ নেন তিনি। বৃহস্পতিবার দুপুরে বিজেপি ত্রিপুরা প্রদেশ কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সন্মেলনে অংশ নিয়ে রাজ্য ত্যাগ করার কথা রয়েছে আসামের শিক্ষা, স্বাস্থ্য ও অর্থ দপ্তরের মন্ত্রী তথা নেডা-র সভাপতি হেমন্ত বিশ্ব শর্মার।দু’দিনের রাজ্য সফরে আসামের মন্ত্রী
আপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ নভেম্বর ৷৷ দু’দিনের রাজ্য সফরে এলেন আসামের শিক্ষা, স্বাস্থ্য ও অর্থ দপ্তরের মন্ত্রী তথা নেডা-র সভাপতি হেমন্ত বিশ্ব শর্মা। বুধবার সকালের বিমানে রাজ্যে এসে রাজ্য অতিথিশালায় আসেন তিনি। সেখানে বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব, সহ-সভাপতি সুবল ভৌমিক, রাজ্য প্রভারি সুনিল দেওধর, সম্পাদিকা প্রতিমা ভৌমিক, বিধায়ক সুদীপ রায় বর্মণ সহ অন্যান্য নেতা-কর্মীদের সঙ্গে তিনি বৈঠক করেন। বুধবার দুপুরে বিজেপি রামনগর মন্ডল কমিটির উদ্যোগে আয়োজিত এক সভায় উপস্থিত ছিলেন তিনি। বিকেলে উদয়পুরে এক সভায় অংশ নেন তিনি। বৃহস্পতিবার দুপুরে বিজেপি ত্রিপুরা প্রদেশ কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সন্মেলনে অংশ নিয়ে রাজ্য ত্যাগ করার কথা রয়েছে আসামের শিক্ষা, স্বাস্থ্য ও অর্থ দপ্তরের মন্ত্রী তথা নেডা-র সভাপতি হেমন্ত বিশ্ব শর্মার।