আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ নভেম্বর ৷৷ রাজ্যের আইনশৃঙ্খলা বাহিনী ত্রিপুরা স্টেট রাইফেলস (TSR) জওয়ানের হাতে রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক হত্যার প্রতিবাদে সরব রাজ্যের সংবাদ মাধ্যম। সাংবাদিক হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার কালো দিবস পালন করল রাজ্যের সংবাদমাধ্যম। কালো দিবসের অঙ্গ হিসেবে হাতে গোনা কয়েকটি সংবাদপত্র ছাড়া এ দিন রাজ্যের সবকটি সংবাদপত্রগুলিতে সম্পাদকীয় স্তম্ভ কালো কালি দিয়ে ঢেকে রাখা হয়েছে। সংবাদপত্রগুলিতে ছাপা হয়নি কোনও সম্পাদকীয় নিবন্ধ। একই সাথে রাজ্যের বৈদ্যুতিন সংবাদমাধ্যমেও দিনভর নির্দিষ্ট সময় অন্তর নিহত সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিকের ছবি দিয়ে প্রতিবেদকের কথা উল্লেখ করে কালো দিবস পালন করা হয়েছে।সম্পাদকীয় স্তম্ভ কালো কালি দিয়ে ঢেকে কালো দিবস পালন করল রাজ্যের সংবাদমাধ্যম
আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ নভেম্বর ৷৷ রাজ্যের আইনশৃঙ্খলা বাহিনী ত্রিপুরা স্টেট রাইফেলস (TSR) জওয়ানের হাতে রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক হত্যার প্রতিবাদে সরব রাজ্যের সংবাদ মাধ্যম। সাংবাদিক হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার কালো দিবস পালন করল রাজ্যের সংবাদমাধ্যম। কালো দিবসের অঙ্গ হিসেবে হাতে গোনা কয়েকটি সংবাদপত্র ছাড়া এ দিন রাজ্যের সবকটি সংবাদপত্রগুলিতে সম্পাদকীয় স্তম্ভ কালো কালি দিয়ে ঢেকে রাখা হয়েছে। সংবাদপত্রগুলিতে ছাপা হয়নি কোনও সম্পাদকীয় নিবন্ধ। একই সাথে রাজ্যের বৈদ্যুতিন সংবাদমাধ্যমেও দিনভর নির্দিষ্ট সময় অন্তর নিহত সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিকের ছবি দিয়ে প্রতিবেদকের কথা উল্লেখ করে কালো দিবস পালন করা হয়েছে।