আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ নভেম্বর ৷৷ রাজ্যে ১৮’র বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর যেমন তৎপরতা দেখা যাচ্ছে, ঠিক তেমনই তৎপরতা দেখা দিয়েছে নিরবাচন আধিকারিকদেরও। রাজ্যের ভোটারদের বৈদ্যুতিন ভোট যন্ত্রে ভোটদান এবং ভি ভি প্যাটের ব্যবহার সম্পর্কিত বিষয়ে প্রশিক্ষণ দানের কর্মসূচী হাতে নেওয়া হয়েছে। ২১শে নভেম্বর ৮-টাউন বড়দোয়ালী এবং ৯-বনমালীপুর এবং ২২ নভেম্বর ৬-আগরতলা নির্বাচনী বিধানসভা ক্ষেত্রের ও ১৩-প্রতাপগড় (এস সি) বিধানসভা নির্বাচনী ক্ষেত্রের ভোটারদের সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকাল ৫টা ৩০ মিনিট পর্যন্ত সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। আগামী ২৭ নভেম্বর ২০-বক্সনগর, ২১-নলছড় (এস সি), ২২-সোনামুড়া এবং ২৩-ধনপুর বিধানসভা নির্বাচনী ক্ষেত্রের ভোটারদের সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানা যায়।ভি ভি প্যাটের ব্যবহার সম্পর্কিত বিষয়ে প্রশিক্ষণ কর্মসূচী
আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ নভেম্বর ৷৷ রাজ্যে ১৮’র বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর যেমন তৎপরতা দেখা যাচ্ছে, ঠিক তেমনই তৎপরতা দেখা দিয়েছে নিরবাচন আধিকারিকদেরও। রাজ্যের ভোটারদের বৈদ্যুতিন ভোট যন্ত্রে ভোটদান এবং ভি ভি প্যাটের ব্যবহার সম্পর্কিত বিষয়ে প্রশিক্ষণ দানের কর্মসূচী হাতে নেওয়া হয়েছে। ২১শে নভেম্বর ৮-টাউন বড়দোয়ালী এবং ৯-বনমালীপুর এবং ২২ নভেম্বর ৬-আগরতলা নির্বাচনী বিধানসভা ক্ষেত্রের ও ১৩-প্রতাপগড় (এস সি) বিধানসভা নির্বাচনী ক্ষেত্রের ভোটারদের সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকাল ৫টা ৩০ মিনিট পর্যন্ত সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। আগামী ২৭ নভেম্বর ২০-বক্সনগর, ২১-নলছড় (এস সি), ২২-সোনামুড়া এবং ২৩-ধনপুর বিধানসভা নির্বাচনী ক্ষেত্রের ভোটারদের সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানা যায়।