সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিকের পরিবারের পাশে পশ্চিমবঙ্গ সরকার, পুত্রকে চাকুরির আশ্বাস মমতার

TMCআপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ নভেম্বর ৷৷ ত্রিপুরা স্টেট রাইফেলস (TSR) জওয়ানের হাতে খুন হওয়া রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিকের পরিবারের পাশে দাঁড়ালেন পশ্চিমবঙ্গ সরকার। মঙ্গলবার সকালের বিমানে রাজ্যে এলেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক তথা পশ্চিমবঙ্গের বিধাননগরের মেয়র সভ্যসাচী দত্ত। তিনি বিমানবন্দর থেকে ইন্দ্রনগরস্থিত সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিকের বাড়িতে গিয়ে প্রয়াত সাংবাদিকের মা, স্ত্রী, পুত্র, কন্যা এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তিনি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রয়াত সাংবাদিকের পরিবারের হাতে এক লক্ষ টাকা তুলে দেন। প্রয়াত সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিকের মা-র সাথে পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ফোনে কথা বলেন। পশ্চিমবঙ্গ সরকার প্রয়াত সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিকের ইঞ্জিনিয়ারিং পড়ুয়া পুত্রের জন্য চাকরি দেওয়ার ব্যবস্থা করেছেন বলে জানান। পাশাপাশি প্রয়াত সাংবাদিকের কন্যার পড়াশুনার দায়িত্বভার নেওয়ার আশ্বাস দেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*