আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ ফেব্রুয়ারী ৷৷ তিনদিনের রাজ্য সফরে এলেন সর্বভারতীয় বিজেপি সভাপতি অমিত শাহ। শনিবার রাত ১০টায় আগরতলা বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। আগরতলা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব সহ অন্যান্য নেতৃত্বরা। রবিবার সকালে বামুটিয়া থেকে মহোনপুর পর্যন্ত রোড শো করবেন তিনি। তারপর মহোনপুর, ছামনু এবং তেলিয়ামুড়াতে ৩টি জনসভা করবেন তিনি। তারপর সন্ধ্যায় আগরতলার চন্দ্রপুর থেকে জয়নগর পর্যন্ত রোড শো করবেন তিনি। সোমবার সকালে রাজধানীর একটি বেসরকারি হোটেলে সাংবাদিক সন্মেলনে অংশ নেবেন তিনি। তারপর টাকারজলা, রাইমা ভ্যালী এবং খোয়াইয়ে ৩টি জনসভায় অংশ নেবেন তিনি। ১২ ফেব্রুয়ারী সন্ধ্যায় রাজ্য ছাড়বেন তিনি।তিনদিনের রাজ্য সফরে এলেন অমিত শাহ, অংশ নেবেন বিভিন্ন কর্মসূচীতে
আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ ফেব্রুয়ারী ৷৷ তিনদিনের রাজ্য সফরে এলেন সর্বভারতীয় বিজেপি সভাপতি অমিত শাহ। শনিবার রাত ১০টায় আগরতলা বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। আগরতলা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব সহ অন্যান্য নেতৃত্বরা। রবিবার সকালে বামুটিয়া থেকে মহোনপুর পর্যন্ত রোড শো করবেন তিনি। তারপর মহোনপুর, ছামনু এবং তেলিয়ামুড়াতে ৩টি জনসভা করবেন তিনি। তারপর সন্ধ্যায় আগরতলার চন্দ্রপুর থেকে জয়নগর পর্যন্ত রোড শো করবেন তিনি। সোমবার সকালে রাজধানীর একটি বেসরকারি হোটেলে সাংবাদিক সন্মেলনে অংশ নেবেন তিনি। তারপর টাকারজলা, রাইমা ভ্যালী এবং খোয়াইয়ে ৩টি জনসভায় অংশ নেবেন তিনি। ১২ ফেব্রুয়ারী সন্ধ্যায় রাজ্য ছাড়বেন তিনি।