আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ ফেব্রুয়ারী ৷৷ খোয়াই নদীর জল থেকে উদ্ধার হল তলিয়ে যাওয়া কিশোরের মৃতদেহ। ৫ দিন আগে স্নান করতে গিয়ে তলিয়ে যায় তেলিয়ামুড়া পুর পরিষদের ৩নং ওয়ার্ড এলাকার নবজিত সরকার নামে ঐ কিশোরটি। জানা যায়, শুক্রবার নদীতে মাছ ধরতে গিয়ে স্থানীয় জেলেরা তার দেহ দেখতে পেয়ে দমকল অফিসে খবর দেন। বর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য তেলিয়ামুড়া হাসপাতালের মর্গে নিয়ে যায়। নবজিতের নিথর দেহ উদ্ধার হওয়ার খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে।নদীতে তলিয়ে যাওয়া নবজিতের নিথর দেহ উদ্ধার
আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ ফেব্রুয়ারী ৷৷ খোয়াই নদীর জল থেকে উদ্ধার হল তলিয়ে যাওয়া কিশোরের মৃতদেহ। ৫ দিন আগে স্নান করতে গিয়ে তলিয়ে যায় তেলিয়ামুড়া পুর পরিষদের ৩নং ওয়ার্ড এলাকার নবজিত সরকার নামে ঐ কিশোরটি। জানা যায়, শুক্রবার নদীতে মাছ ধরতে গিয়ে স্থানীয় জেলেরা তার দেহ দেখতে পেয়ে দমকল অফিসে খবর দেন। বর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য তেলিয়ামুড়া হাসপাতালের মর্গে নিয়ে যায়। নবজিতের নিথর দেহ উদ্ধার হওয়ার খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে।