আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ ফেব্রুয়ারী ৷৷ নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। প্রতিবারের মতো এবারও সরকারি বাসভবন থেকে হেঁটে ভোট কেন্দ্র শিশু বিহার স্কুলে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন মুখ্যমন্ত্রী। মূখ্যমন্ত্রীর সাথে ভোটাধিকার প্রয়য।করতে আসেন মূখ্যমন্ত্রীর সহধর্মিণী পাঞ্চালী ভট্টাচার্য।এদিন রাজ্যের সহ জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের কর্মীরা সকাল থেকেই ভীর জমায় রাজধানীর শিশু বিহার স্কুল প্রাঙ্গনে। ভোট দানের পর সাংবাদিকরা মূখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া জানতে চাইলে কোনো প্রশ্নের উত্তর না দিয়ে সব প্রশ্নের মূখ্যমন্ত্রী একটি উত্তর দেন , ‘অষ্টম হচ্ছে’। তারপর মূখ্যমন্ত্রী সোজা চলে যায় নিজের বিধানসভা কেন্দ্র ধনপুরে।
পাশাপাশি রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি’র রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব এদিন সকালে উদয়পুর ইংলিশ মিডিয়াম স্কুলে ভোট প্রদান করেন। ভোট দিয়ে তিনি জানান, মানুষ পরিবর্তন চাইছেন।
