ভোট চলাকালীনি আগরতলায় বোমাতঙ্ক

boomআপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ ফেব্রুয়ারী ৷৷ ১৮ ফেব্রুয়ারী (রবিবার) সকাল ৭টা থেকে শুরু হয় ত্রিপুরা বিধানসভা নির্বাচন। তারমধ্যেই রাজধানী আগরতলায় ছড়িয়ে পড়ে বোমাতঙ্ক। এতে স্থানীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভোটগ্রহণ চলাকালীন বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। স্থানীয় লোকজন জানান, দুপুর প্রায় ১২টার দিকে আগরতলার বনমালীপুর বিধানসভার অন্তর্গত ধলেশ্বর ১১ নম্বর রোডে এলাকার মানুষ বোমা সদৃশ বস্তু দেখতে পান। সঙ্গে সঙ্গে পূর্ব আগরতলা থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। সেই সঙ্গে ছুটে গিয়ে বোমা সদৃশ বস্তু উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে তা পরীক্ষা করেন বোম্ব স্কোয়াডের কর্মীরা। সেগুলিকে নিষ্ক্রিয় করা হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, কোনো দুষ্কৃতিকারী আতঙ্ক সৃষ্টি করতে এসব করেছে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*