শহীদ বেদীতে পুস্পার্ঘ অর্পণের মাধ্যমে আম্রকুঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

vasa.jpg1আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ ফেব্রুয়ারী ৷৷ প্রতিবছরের মতো এবারেও ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে রাজ্যে নানা অনুষ্ঠান পালনের মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছে সরকারী বেসরকারী স্তরে আয়োজিত অনুষ্ঠানে সমাজের বিভিন্ন স্তরের মানুষ।
বুধবার সকালে প্রথম পর্বের অনুষ্ঠানে আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনে বাংলাদেশের জাতীয় পতাকা অর্ধনমিত করেন সহকারী হাইকমিশনার মোহম্মদ সেখাওয়াত হোসেন। পরে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার লিখিত বাণী পাঠ করা হয়।
এদিন দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনের যৌথ উদ্যোগে রাজ্যভিত্তিক আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মূল অনুষ্ঠান হয় রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গনের আম্রকুঞ্জে। অনুষ্ঠানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের যুগ্ম অধিকর্তা দিনেশ দেবনাথ এবং আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনের সহকারী হাইকমিশনের মোহম্মদ সেখাওয়াত হোসেন। শহীদ বেদীতে পুস্পার্ঘ অর্পণ করেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী ভানুলাল সাহা।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*