পুড়িয়ে ছাই করে দেওয়া হলো সরকারী গুরুত্বপূর্ণ ফাইল ও বিভিন্ন নথি

file file.jpg1আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ ফেব্রুয়ারী ৷৷ অবশেষে অক্ষরে অক্ষরে মিলে গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আশঙ্কা । গত ১৫ ফেব্রুয়ারী আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে বিজেপি’র নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেছিলেন ‘১৮ ফেব্রুয়ারী ভোট গ্রহণের পর শাসকদল সরিয়ে ফেলবে মহাকরণে গুরুত্বপূর্ণ ফাইল। গায়েব করে দেবে সরকারী ফাইল সহ বিভিন্ন নথী’। আর সেটাই সত্যি হল। বুধবার সেই ছবিই সামনে এল। এদিন মহাকরণে পুড়িয়ে ফেলা হয় বেশ কিছু গুরুত্বপূর্ণ ফাইল ও বিভিন্ন নথি। এই গুরুত্বপূর্ণ নথিগুলির মধ্যে রাজ্য সরকারের বন দপ্তরের ফরেস্ট গার্ড পদে নিয়োগের জন্য আবেদনকারিদের আবেদনপত্রও রয়েছে। নির্বাচনের ঠিক পরেই রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ ফাইল ও বিভিন্ন নথি পুড়িয়ে ফেলার ঘটনায় নানা প্রশ্ন দেখা দিয়েছে পর্যবেক্ষক মহলে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*