হারজিতের শেষ রাত

bjp-cpmদেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ০২ মার্চ ৷৷ সব আলোচনা, সব বিশ্লেষনের একেবারে শেষ পর্যায়ে গোটা রাজ্যের মানুষ তীব্র উৎকণ্ঠার অন্তিম প্রহরে পৌঁছে গেছেন। ১৮ই ফেব্রুয়ারী ভোটদান পর্ব শেষ হতেই হিসেবের বুলিতেই একেকটা দিন অতিক্রান্ত হয়েছে, কে আসবে ক্ষমতায় – এ নিয়ে তাত্বিক ঝড়ের গতিবেগ প্রায় শূন্যের কোঠায় বলাই বাহুল্য। বিজেপি না বামফ্রন্ট, প্রত্যাবর্তন না পরিবর্তন – সব উত্তর জানা আছে একমাত্র EVM-র। এতদিন যে অংকে অতিবাহিত হয়েছে প্রতিটি মুহূর্ত, এবার সেই অংকের উত্তর কি হবে তাতেই মশগুল পাহাড় থেকে সমতল। বলতে দ্বিধা নেই এ হচ্ছে হারজিতের শেষ রাত। শনিবার সূর্যের উত্তাপ যত বাড়বে তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে বজয়ের উল্লাস। লাল না গেরুয়া?
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*