বসন্তের রঙের উৎসবে রঙ্গিন শিশুরা

abirআপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ মার্চ ৷৷ ঋতুরাজ বসন্তের আগমনে প্রকৃতির অপরুপ সাজেকে রঙ্গিন মোহময় করে তুলে ফাগুনের হোলী উৎসব। আবীর গুলালে বর্ণিল হয়ে উঠে গোটা ভারত। বসন্তেরই চিরন্তন এক উৎসব হচ্ছে ‘হোলী’। রঙের উৎসবে রঙ্গিন এই শিশুদের হয়তো জানা নেই বসন্তের আগমন হয়েছে। আপন আনন্দে মাতোয়ারা রঙ্গিন এই শিশুরাও বসন্তের বিচ্ছুরনের চিরন্তন ঐতিহ্যের নান্দনিকতাকে বহুগুন বৃদ্ধি করেছে ৮ থেকে ৮০ সবার হৃদয়েই বসন্তের হিল্লোল।
দোল পূর্ণিমার পূণ্য দিনে গৃহস্থের বাড়ীর তুলসী বেদীতে আবীর চরিয়ে পূণ্য অর্জনের পালা চলে আসছে যুগ যুগ ধরে। প্রয়াত পিতৃ পুরুষের প্রতিকৃতিতেও অনেকে আবির দিয়ে শ্রদ্ধা জানায়। হোলী উৎসবের আনন্দে রঙিন মুখে একজন আরেকজন কে আবীর মাখিয়ে উচ্ছাস করছেন দেখা গেছে অনেক জায়গায়। জীবন যুদ্ধের লড়াইয়ে দোল কি সবার হৃদয়ে দোলা দেয় – জিজ্ঞেস করুন আপনার হৃদয়টাকেই।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*