আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ মার্চ ৷৷ সকাল ৮ টা থেকে শুরু হল রাজ্যের ৫৯টি বিধানসভা কেন্দ্রের ভোটগননা। ৬০টি বিধানসভা কেন্দ্রের মধ্যে চড়িলাম বিধানসভা কেন্দ্রে সিপিএম প্রার্থী প্রয়াত হওয়ায় ১২ মার্চ ওই কেন্দ্রে ভোটগ্রহন হবে। পোস্টাল ব্যালটের গণনা শেষ। শুরু হল ই ভি এম-র গণনা। অধিকাংশ আসনে এগিয়ে রয়েছে বিজেপি। পশ্চিম ত্রিপুরার ১৪টি আসনের মধ্যে ১২টি আসনে এগিয়ে বিজেপি, বাকি ২টি আসনে এগিয়ে বামফ্রন্ট।
দ্বিতীয় রাউন্ডের গণনায় ৩৮-জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রে ৭৫৫ ভোটে এগিয়ে বামফ্রন্ট। বামফ্রন্ট ১১৩৮৮, বিজেপি ১০৬৩৩।

৩৬-শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রে প্রথম রাউন্ডের গণনায় ৪০০ ভোটে এগিয়ে বামফ্রন্ট।
.
.
.
.

রাজ্যে গেরুয়া শক্তির বিজয় উল্লাস। এখনও সমস্ত ফলাফল ঘোষণা হয়নি। কিন্তু রাজধানী আগরতলা সহ গোটা রাজ্যে বিজেপি সমর্থিত কর্মী সমর্থকরা গেড়ুয়া আবির খেলতে দেখা যাচ্ছে। পোড়ানো হচ্ছে বাজি ফটকা।

দুপুর ২টা ১০ মিনিট ।। ৩টি আসনে জয়ী আই পি এফ টি। ১টি আসনে জয়ী বামফ্রন্ট। ৩৩টি আসনে এগিয়ে বিজেপি। ১৭টি আসনে এগিয়ে বামফ্রন্ট। ৫টি আসনে এগিয়ে আই পি এফ টি।
.
.
.

ত্রিপুরাতে নতুন সূর্যোদয়, বাম শাসনের পতন, ৪৩টি আসনে জয়ী বিজেপি-আই পি এফ টি জোট।
রাজ্যের তরুন মূখ্যমন্ত্রী হতে চলেছেন বিপ্লব কুমার দেব।
.
.
.
অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সর্বভারতীয় বিজেপি সভাপতি অমিত শাহ, সর্বভারতীয় বিজেপি সাধারণ সম্পাদক রামমাধব, আসামের মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, ত্রিপুরা রাজ্য প্রভারী সুনীল দেওধর।
.
.
হেভি ওয়েট বাম প্রার্থীদের মধ্যে পরাজিত হলেন পরিবহণ মন্ত্রী মানিক দে, বিধানসভার উপাধ্যক্ষ পবিত্র কর, মন্ত্রী নরেশ জমাতীয়া, বিধায়ক রতন দাস, কৃষ্ণা মজুমদার, বিশ্বনাথ সাহা, যুব নেতা অমল চক্রবর্তী, সাংসদ ঝর্ণা দাস (বৈদ্য), রীতা কর (মজুমদার) সহ অনেকে।
.
.
হেভি ওয়েটদের মধ্যে জয়ী হলেন বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব, বিধায়ক সুদীপ রায় বর্মণ, রতন লাল নাথ, সুরজিৎদত্ত, আশিষ কুমারসাহা, দিলীপসরকার, রতন চক্রবর্তী, অরুণ চন্দ্র ভৌমিক, যুব নেতা সুশান্ত চৌধুরী, রামপ্রসাদ পাল, প্রণজিতসিংহরায় সহ আরও অনেকে।






