আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ মার্চ ৷৷ আগামী ১২ই মার্চ ১৯-চড়িলাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। ১৯-চড়িলাম (এস টি) বিধানসভা কেন্দ্রের সি পি আই (এম) প্রার্থীর মৃত্যুর জেরে ওই কেন্দ্রে ভোট হয়নি। এই কেন্দ্রে আগামী ১২ মার্চ উপনির্বাচন হবে। এই উপনির্বাচনকে সামনে রেখে নির্বাচনে বিজেপি দলের হয়ে শনিবার চড়িলাম বিধানসভা কেন্দ্রে প্রচারে গেলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। উপস্থিত ছিলেন দলের প্রার্থী তথা উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা এবং বিজেপি রাজ্য প্রভারী সুনীল দেওধর। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের আগমনে সমগ্র চড়িলামে আনন্দের জোয়ার দেখা দেয়। বিজেপি রাজ্য প্রভারী সুনীল দেওধর বলেন, চড়িলাম বিধানসভা থেকে পালিয়েছে সি পি আই (এম) প্রার্থী। তিনি বলেন, এখনতো শুধু চড়িলাম বিধানসভা কেন্দ্র থেকে পলায়ন করেছে, আগামী দুই বছরে ত্রিপুরা, জে এন ইউ, কেরল ও ভারতবর্ষ থেকে এরা পালাবে।চড়িলাম বিধানসভা কেন্দ্রের প্রচারে গেলেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব
আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ মার্চ ৷৷ আগামী ১২ই মার্চ ১৯-চড়িলাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। ১৯-চড়িলাম (এস টি) বিধানসভা কেন্দ্রের সি পি আই (এম) প্রার্থীর মৃত্যুর জেরে ওই কেন্দ্রে ভোট হয়নি। এই কেন্দ্রে আগামী ১২ মার্চ উপনির্বাচন হবে। এই উপনির্বাচনকে সামনে রেখে নির্বাচনে বিজেপি দলের হয়ে শনিবার চড়িলাম বিধানসভা কেন্দ্রে প্রচারে গেলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। উপস্থিত ছিলেন দলের প্রার্থী তথা উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা এবং বিজেপি রাজ্য প্রভারী সুনীল দেওধর। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের আগমনে সমগ্র চড়িলামে আনন্দের জোয়ার দেখা দেয়। বিজেপি রাজ্য প্রভারী সুনীল দেওধর বলেন, চড়িলাম বিধানসভা থেকে পালিয়েছে সি পি আই (এম) প্রার্থী। তিনি বলেন, এখনতো শুধু চড়িলাম বিধানসভা কেন্দ্র থেকে পলায়ন করেছে, আগামী দুই বছরে ত্রিপুরা, জে এন ইউ, কেরল ও ভারতবর্ষ থেকে এরা পালাবে।