আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ মার্চ ৷৷ রাজ্যে নির্বাচনোত্তর সন্ত্রাসের অভিযোগ এনে ১৯-চড়িলাম বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচন থেকে সরে দাঁড়ালো সি পি আই (এম)। আগামী ১২ই মার্চ এই কেন্দ্রে উপ-নির্বাচন। সি পি আই (এম)-র প্রার্থী ছিল পলাশ দেববর্মা। অন্যদিকে বিজেপির প্রার্থী ছিল যীষ্ণু দেববর্মা। যীষ্ণু দেববর্মা বর্তমানে রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী। শনিবার সি পি আই (এম) তাদের প্রার্থীপদ প্রত্যাহার করে নিয়েছে। সি পি আই (এম) রাজ্য সম্পাদক বিজন ধর অভিযোগ করেন, চড়িলামে ব্যাপক সন্ত্রাস চলছে। এরকম অবস্থায় অবাধ নির্বাচন সম্ভব নয়। নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েও কোন ফল হয়নি। একারণে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সি পি আই (এম)। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। বিজেপি রাজ্য পর্যবেক্ষক সুনীল দেওধর জানান, নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে সি পি আই (এম) প্রার্থী পদ প্রত্যাহার করে নিয়েছে। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৯-চড়িলাম বিধানসভা কেন্দ্রে জয়ী হয়ে গেল বিজেপি প্রার্থী ছিল যীষ্ণু দেববর্মা।উপ-নির্বাচন থেকে সরে দাঁড়ালো সিপিএম, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বিজেপি
আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ মার্চ ৷৷ রাজ্যে নির্বাচনোত্তর সন্ত্রাসের অভিযোগ এনে ১৯-চড়িলাম বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচন থেকে সরে দাঁড়ালো সি পি আই (এম)। আগামী ১২ই মার্চ এই কেন্দ্রে উপ-নির্বাচন। সি পি আই (এম)-র প্রার্থী ছিল পলাশ দেববর্মা। অন্যদিকে বিজেপির প্রার্থী ছিল যীষ্ণু দেববর্মা। যীষ্ণু দেববর্মা বর্তমানে রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী। শনিবার সি পি আই (এম) তাদের প্রার্থীপদ প্রত্যাহার করে নিয়েছে। সি পি আই (এম) রাজ্য সম্পাদক বিজন ধর অভিযোগ করেন, চড়িলামে ব্যাপক সন্ত্রাস চলছে। এরকম অবস্থায় অবাধ নির্বাচন সম্ভব নয়। নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েও কোন ফল হয়নি। একারণে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সি পি আই (এম)। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। বিজেপি রাজ্য পর্যবেক্ষক সুনীল দেওধর জানান, নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে সি পি আই (এম) প্রার্থী পদ প্রত্যাহার করে নিয়েছে। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৯-চড়িলাম বিধানসভা কেন্দ্রে জয়ী হয়ে গেল বিজেপি প্রার্থী ছিল যীষ্ণু দেববর্মা।