আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ মার্চ ৷৷ ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি ডেভেলাপমেন্ট সেন্টারের উদ্যোগে আয়োজিত ৩০ দিন ব্যাপী ইন্ডাকশন ট্রেনিং অব ফ্যাকাল্টি প্রোগ্রামের আনুষ্ঠানিক সূচনা করেন মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মঙ্গলবার এই প্রোগ্রামের আনুষ্ঠানিক সূচনা করে ছাত্র ছাত্রীদের ভবিষ্যতে সাফল্যের স্বপ্ন দেখার পাশাপাশি দেশ ও সমাজ গড়ার কাজে আরও বেশী করে নিজেদের নিয়োজিত করার উপর গুরুত্ব আরোপ করেন মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মহারাজা বীরবিক্রম শতবার্ষিকী ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অঞ্জন কুমার ঘোষ, প্রো-উপাচার্য অঞ্জন মুখার্জি, রেজিষ্ট্রার শানিত দেবরায়, প্রোগ্রাম কো-অর্ডিনেটর অধ্যাপক ভি সি ত্রিপাঠী সহ প্রচুর ছাত্র ছাত্রী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন এ বি ভি পি, অফিসারস এসোসিয়েশন, ফ্যাকাল্টি এবং স্টাফদের পক্ষ থেকে মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে সংবর্ধনা জানানো হয়।৩০ দিন ব্যাপী ইন্ডাকশন ট্রেনিং অব ফ্যাকাল্টি প্রোগ্রামের সূচনা করেন মূখ্যমন্ত্রী
আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ মার্চ ৷৷ ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি ডেভেলাপমেন্ট সেন্টারের উদ্যোগে আয়োজিত ৩০ দিন ব্যাপী ইন্ডাকশন ট্রেনিং অব ফ্যাকাল্টি প্রোগ্রামের আনুষ্ঠানিক সূচনা করেন মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মঙ্গলবার এই প্রোগ্রামের আনুষ্ঠানিক সূচনা করে ছাত্র ছাত্রীদের ভবিষ্যতে সাফল্যের স্বপ্ন দেখার পাশাপাশি দেশ ও সমাজ গড়ার কাজে আরও বেশী করে নিজেদের নিয়োজিত করার উপর গুরুত্ব আরোপ করেন মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মহারাজা বীরবিক্রম শতবার্ষিকী ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অঞ্জন কুমার ঘোষ, প্রো-উপাচার্য অঞ্জন মুখার্জি, রেজিষ্ট্রার শানিত দেবরায়, প্রোগ্রাম কো-অর্ডিনেটর অধ্যাপক ভি সি ত্রিপাঠী সহ প্রচুর ছাত্র ছাত্রী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন এ বি ভি পি, অফিসারস এসোসিয়েশন, ফ্যাকাল্টি এবং স্টাফদের পক্ষ থেকে মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে সংবর্ধনা জানানো হয়।