নদীতে স্নান করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু স্কুল পড়ুয়ার

teliamuraআপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ মার্চ ৷৷ নদীতে স্নান করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু এক কিশোরের। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন দশমীঘাট এলাকায়। জানা যায়, মঙ্গলবার দুপুরে খোয়াই নদীতে বন্ধুদের সাথে স্নান করতে গিয়ে নদীর জলে তলিয়ে যায় এই কিশোর। ১৬ বছরের এই মৃত কিশোরের নাম অভিজিত কর। ঘটনার সময়ে অন্য বন্ধুরা তাকে বাঁচানোর চেষ্টা করলেও সফল হয়নি তারা। খবর পেয়ে ছুটে আসে দমকল কর্মীরা। পরবর্তী সময়ে দমকল কর্মী ও স্থানীয় মানুষ মিলে প্রায় ঘণ্টা খানেক খোঁজাখুঁজির পর তার নিথর দেহ খোয়াই নদীর জল থেকে উদ্ধার করতে সক্ষম হয়। এই বেদনাদায়ক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*