প্রোটেম স্পীকার হিসেবে শপথ নিলেন রতন চক্রবর্তী

ratanআপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ মার্চ ৷৷ ত্রিপুরা বিধানসভার অস্থায়ী স্পীকার হিসেবে শপথ নিলেন রতন চক্রবর্তী। তিনি খয়েরপুর বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিজেপি বিধায়ক। বুধবার রাজ ভবনের দরবার হলে রতন চক্রবর্তীকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল তথাগত রায়। অস্থায়ী স্পীকার পদে শপথগ্রহণের পর রতন চক্রবর্তী জানান, ১৫ মার্চ এবং ১৬ মার্চ রাজ্যের নব নির্বাচিত বিজেপি বিধায়করা সহ বামফ্রন্ট বিধায়করা শপথ নেবেন। এদিন শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, উপ-মুখ্যমন্ত্রী যিষ্ণু দেববর্মা, শিক্ষা ও আইন মন্ত্রী রতন লাল নাথ, রাজস্ব এবং মৎস্য দপ্তরের মন্ত্রী এন সি দেববর্মা, কৃষি, পরিবহন এবং পর্যটন দপ্তরের মন্ত্রী প্রাণজিৎ সিংহ রায়, বন ও উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী মেবার কুমার জমাতিয়া, রাজ্যের মূখ্য সচিব সঞ্জীব রঞ্জন, ত্রিপুরা পুলিশের ডিজি অখিল কুমার শুক্লা সহ ত্রিপুরা সরকারের কর্মকর্তারা।
মূলত বিধায়কদের শপথ নেওয়ানোর জন্য অস্থায়ী স্পীকার বা প্রোটেম স্পীকার নিয়োগ করা হয়। পরে স্পীকার ও ডেপুটি স্পীকার নব নির্বাচিত হলে প্রোটেম স্পীকার পদত্যাগ করবেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*