শান্তিরবাজার ক্রিকেট এসোসিয়েশনের নামে দুর্নীতির অভিযোগ

cricketবিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৫ মার্চ ৷৷ শান্তিরবাজার ক্রিকেট এসোসিয়েশনের নামে পাহাড় প্রমান দুর্নীতির অভিযোগ আনল মহকুমার ক্রিকেট প্রেমীরা। ২০১৩ সালে সরকারি অনুমোদন পাওয়ার পর থেকে এখন পর্যন্ত ১,২ জন লোক এই সংস্থা কে চালাচ্ছে। সংস্থার প্রচুর পরিমাণে অর্থ নয় ছয করছে বলে অভিযোগ করেন এই সংস্থার প্রতিষ্ঠাতা কুন্তল দেবনাথ। ক্রিকেট সম্পর্কে উনার ভালো অভিজ্ঞতা। কোনো এক সময় প্রতিবাদ করলে উনাকে কমিটি থেকে বের করে দেওয়া হয়। ভালো খেলোয়াড়দের বাদ দিয়ে নিজেদের পরিজনদের প্রাধান্য দেওয়া হতো। খেলা সম্পর্কে কিছু না জানা লোকদের কমিটিতে রাখা হয়েছে নিয়ম এর জন্য। আর কমিটির সম্পাদক চাকুরী সূত্রে আগরতলা থাকেন এবং সি পি আই (এম)-র কাছের লোক হওয়ার জন্য নিজের খুশি মত নিয়ম করেন। এখন মহকুমার ক্রিকেট প্রেমীদের দাবী পুরানো কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি করার জন্য।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*