প্রয়াতা রেণুকা রায়ের প্রতি মূখ্যমন্ত্রীর শ্রদ্ধা জ্ঞাপন

renukaআপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ মার্চ ৷৷ রাজ্যের নবনির্বাচিত মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ত্রিপুরা দর্পণ পত্রিকার সম্পাদক সমীরণ রায়ের মা প্রয়াতা রেণুকা রায়ের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। বুধবার আগরতলাস্থিত চন্দ্রমহলে গিয়ে প্রয়াতা রেণুকা রায়ের প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ করেন। মূখ্যমন্ত্রী প্রয়াতার শোক স্বন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানান। মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ত্রিপুরা দর্পণ পত্রিকার সম্পাদক সমীরণ রায় সহ পরিবারের অন্যান্য সদস্যদের সাথে কথা বলেন।
উল্লেখ্য, গত ২৫ ফেব্রুয়ারী (রবিবার) ভোরে নিজ বাসভবনে আকস্মিক প্রয়াণ হয় ত্রিপুরা দর্পণ পত্রিকার সম্পাদক সমীরণ রায়ের মা রেণুকা রায়ের । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*