আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ মার্চ ৷৷ গোটা বাংলাদেশের সাথে রাজ্যেও পালিত হয় গণহত্যা দিবস। রবিবার সন্ধ্যায় রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গনে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে দিবসটি পালন করা হয়। এদিন রাজধানীর সার্কিট হাউসস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনের উদ্যোগে অনুষ্ঠিত এই অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এর এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী পাঠ করেন যথাক্রমে সহকারী হাইকমিশনার মো. সাখাওয়াত হোসেন এবং সহকারী হাইকমিশনের দ্বিতীয় সচিব মো. ইকবাল হোসেন। অনুষ্ঠানে কবিতা পাঠ করেন তামান্ন তিথি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান সহ বাংলাদেশ সহকারী হাইকমিশনের কর্মকর্তাগণ।গণহত্যা দিবস পালিত রাজ্যে
আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ মার্চ ৷৷ গোটা বাংলাদেশের সাথে রাজ্যেও পালিত হয় গণহত্যা দিবস। রবিবার সন্ধ্যায় রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গনে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে দিবসটি পালন করা হয়। এদিন রাজধানীর সার্কিট হাউসস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনের উদ্যোগে অনুষ্ঠিত এই অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এর এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী পাঠ করেন যথাক্রমে সহকারী হাইকমিশনার মো. সাখাওয়াত হোসেন এবং সহকারী হাইকমিশনের দ্বিতীয় সচিব মো. ইকবাল হোসেন। অনুষ্ঠানে কবিতা পাঠ করেন তামান্ন তিথি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান সহ বাংলাদেশ সহকারী হাইকমিশনের কর্মকর্তাগণ।