দলীয় বৈঠকে যোগ দিতে রাজ্যে এলেন রাম মাধব

ramআপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ মার্চ ৷৷ রাজ্যে পৌঁছুলেন বিজেপি’র সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাম মাধব। বিজেপি ত্রিপুরা প্রদেশ কমিটির বৈঠকে যোগ দিতে রবিবার রাজ্যে আসেন তিনি। এদিন সকালে এসে প্রথমে তিনি চলে যান রাজ্য অতিথিশালায়। সেখানে তাঁকে পুস্পস্তবকে স্বাগত জানান বিজেপি রাজ্য সভাপতি তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তারপর বৈঠকে বসেন তারা। বৈঠকে এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সম্পাদিকা প্রতিমা ভৌমিক, স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মণ, শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ প্রমুখ।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*