আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ মে ৷৷ ত্রিপুরা রাজ্য স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি এম্পইজ এ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক সম্মেলন শুরু হল শনিবার। এদিন রাজধানীর খেজুর বাগানস্থিত শহিদ ভগৎ সিং যুব আবাসে এই সম্মেলনের উদ্বোধন করেন রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে সম্মেলনের সূচনা করেন উপ-মুখ্যমন্ত্রী। ত্রিপুরা রাজ্য স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি এম্পইজ এ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সকল সদস্যা-সদস্যারা। সম্মেলনে রক্তদান কর্মসূচি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, চিত্রপ্রদর্শনী, ডায়াবেটিস সহ এইচ আই ভি নির্ণয় করা হয়।এইডস কন্ট্রোল সোসাইটির দ্বি-বার্ষিক সম্মেলন শুরু
আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ মে ৷৷ ত্রিপুরা রাজ্য স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি এম্পইজ এ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক সম্মেলন শুরু হল শনিবার। এদিন রাজধানীর খেজুর বাগানস্থিত শহিদ ভগৎ সিং যুব আবাসে এই সম্মেলনের উদ্বোধন করেন রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে সম্মেলনের সূচনা করেন উপ-মুখ্যমন্ত্রী। ত্রিপুরা রাজ্য স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি এম্পইজ এ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সকল সদস্যা-সদস্যারা। সম্মেলনে রক্তদান কর্মসূচি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, চিত্রপ্রদর্শনী, ডায়াবেটিস সহ এইচ আই ভি নির্ণয় করা হয়।