আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ মে ৷৷ রাজ্যের মুখ্যমন্ত্রী মোহম্মদ বিন তুঘলককে ছাড়িয়ে গিয়েছেন। রাজনৈতিক হিংসা চরিতার্থ করতে ত্রিপুরা রাজ্যের শাসক দল কংগ্রেস দলের অফিস ভেঙে ফেলছে। রবিবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সন্মেলনে একথা বলেন কংগ্রেসের প্রাক্তন বিধায়ক গোপাল রায়। তিনি বলেন, ৪০ বছরের পুরনো কংগ্রেস ভবনও বাদ যায়নি। এটি গণতন্ত্রের জন্য বিপদজনক। কিন্তু অফিস ভেঙে কংগ্রেসকে দাবায় রাখা যাবে না। তিনি বলেন, লিগ্যাল নোটিশ ছাড়াই পার্টি অফিস দখলমুক্ত করার অগনতান্ত্রিক সিদ্ধান্ত নিয়েছে। এর বিরুদ্ধে ১৭ই মে থেকে লাগাতর আন্দোলনে যাবে কংগ্রেস। কংগ্রেস দলের তরফ থেকে দাবি করা হয়, তাদের অফিস ভাঙার জন্য মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে। নইলে আদালতে যাবেন তারা।মুখ্যমন্ত্রী মোহম্মদ বিন তুঘলককে ছাড়িয়ে গিয়েছেন – গোপাল রায়
আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ মে ৷৷ রাজ্যের মুখ্যমন্ত্রী মোহম্মদ বিন তুঘলককে ছাড়িয়ে গিয়েছেন। রাজনৈতিক হিংসা চরিতার্থ করতে ত্রিপুরা রাজ্যের শাসক দল কংগ্রেস দলের অফিস ভেঙে ফেলছে। রবিবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সন্মেলনে একথা বলেন কংগ্রেসের প্রাক্তন বিধায়ক গোপাল রায়। তিনি বলেন, ৪০ বছরের পুরনো কংগ্রেস ভবনও বাদ যায়নি। এটি গণতন্ত্রের জন্য বিপদজনক। কিন্তু অফিস ভেঙে কংগ্রেসকে দাবায় রাখা যাবে না। তিনি বলেন, লিগ্যাল নোটিশ ছাড়াই পার্টি অফিস দখলমুক্ত করার অগনতান্ত্রিক সিদ্ধান্ত নিয়েছে। এর বিরুদ্ধে ১৭ই মে থেকে লাগাতর আন্দোলনে যাবে কংগ্রেস। কংগ্রেস দলের তরফ থেকে দাবি করা হয়, তাদের অফিস ভাঙার জন্য মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে। নইলে আদালতে যাবেন তারা।