নিখোঁজ খোয়াইয়ের এক ব্যবসায়ী

missingগোপাল সিং, খোয়াই, ১৪ মে ৷৷ গত ৭ই মে খোয়াই থেকে বন্ধুদের সাথে আগরতলা গিয়েছিলেন খোয়াইয়ের প্রসিদ্ধ সিমেন্ট ব্যবসায়ী সঞ্জীব পাল। খোয়াই উত্তর দূর্গানগর নিবাসী সঞ্জীব পাল সেদিন থেকেই নিখোঁজ। আজ ৭ দিন অতিবাহিত হবার পরও তাঁর কোন খোঁজ পাওয়া যায়নি। ভারত-বাংলা সীমান্তে সিমেন্টের আমদানি-রপ্তানি করেন সঞ্জীব বাবু। যদিও ঘটনার দিন সঞ্জীব পালের কাছে নগদ টাকা ছিল বলে গুঞ্জন রয়েছে। এই নগদ টাকাই কি সঞ্জীব পালের নিখোঁজ হবার পেছনের রহস্য। জনমনে এনিয়ে গুঞ্জন অব্যহত। এদিকে পরিবার সূত্রে জানা যায়, গত ৭ই মে সঞ্জীব বাবু তার বন্ধুদের নিয়ে একটি প্রাইভেট গাড়ী করে আগরতলা গিয়েছিলেন। কিন্তু আগরতলা পৌছানোর পর থেকে সঞ্জীব বাবুর সাথে ফোনে আর কোন যোগাযোগ স্থাপন করতে পারেনি তাঁর বন্ধুরা। কারন সঞ্জীব বাবুর ফোন সুইচ অফ আসছিল। তড়িঘরি বিষয়টি জানানো হয় নিখোঁজ সঞ্জিব বাবুর পরিবারকে। পরিবারের লোকজনও চেষ্টা করে কোনপ্রকার যোগাযোগ স্থাপন করতে পারেনি। ঐ দিনই পশ্চিম আগরতলা থানায় একটি মিসিং ডাইরি করা হয় নিখোঁজ সঞ্জীব পালের পরিবারের পক্ষ থেকে। কিন্তু এখন পর্যন্ত খোয়াইয়ের প্রসিদ্ধ ব্যবসায়ী সঞ্জিব পালের কোন হদিশ মিলেনি। এমনকি পুলিশও গত ৬ দিন যাবত নিখোঁজ সঞ্জীব পালের কোন খোঁজ দিতে পারেনি তার পরিবারকে। আধুনিক যুগে মোবাইল লোকেশন ট্রেস করে যেখানে সহজেই প্রাথমিক তথ্য হাতে আসতে পারে সেখানে রাজ্যের পুলিশ যে কতটা পিছিয়ে তা এই ঘটনার মধ্য দিয়েই প্রমাণিত। যদিও পুলিশের তল্লাশী এখনও চলছে বলে জানা গেছে। এদিকে পরিবারের লোকজনের উৎকণ্ঠা কেবলই বেড়ে চলছে। এরপরও রাজ্য পুলিশ প্রশাসনের দিকেই এখন তাকিয়ে গোটা পরিবার।
নিখোঁজ ব্যাক্তির সন্ধান পেলে পরিবারের তরফে যোগাযোগের জন্য মানবিক আবেদন জানানো হয়েছে : ফোন নং- 9436592609 / 9436592608 / 9089888826
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*