আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ মে ৷৷ রাজ্যে সরকারি জায়গায় অবৈধভাবে নির্মিত বিভিন্ন রাজনৈতিক দলের অফিস ভাঙার কাজ চলছে ৭ই মে থেকে। পশ্চিম ত্রিপুরা জেলার মটর স্ট্যান্ড, জিবি বাজারের পর রবিবার সকালে রাজধানীর কামারপুকুর এলাকায় সরকারি জায়গায় অবৈধভাবে নির্মিত কংগ্রেসের অফিস ভবনটি ভেঙে ফেলে পশ্চিম জেলা প্রশাসন। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ডি এম) ডঃ মিলিন্দ রামটেক, সদর মহকুমার পুলিশ আধিকারিক (এস ডি পি ও) সুমন মজুমদার সহ পুলিশ ও টি এস আর বাহিনীর জওয়ানরা।সরকারি জায়গায় অবৈধ কংগ্রেস ভবন ভেঙে দিলো প্রশাসন
আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ মে ৷৷ রাজ্যে সরকারি জায়গায় অবৈধভাবে নির্মিত বিভিন্ন রাজনৈতিক দলের অফিস ভাঙার কাজ চলছে ৭ই মে থেকে। পশ্চিম ত্রিপুরা জেলার মটর স্ট্যান্ড, জিবি বাজারের পর রবিবার সকালে রাজধানীর কামারপুকুর এলাকায় সরকারি জায়গায় অবৈধভাবে নির্মিত কংগ্রেসের অফিস ভবনটি ভেঙে ফেলে পশ্চিম জেলা প্রশাসন। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ডি এম) ডঃ মিলিন্দ রামটেক, সদর মহকুমার পুলিশ আধিকারিক (এস ডি পি ও) সুমন মজুমদার সহ পুলিশ ও টি এস আর বাহিনীর জওয়ানরা।