বি এস সি চেয়ারম্যান ইস্যুতে বিক্ষোভ দেখাল আই পি এফ টি

bseআপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ মে ৷৷ নতুন বি এস সি চেয়ারম্যান নিযুক্তিকরন নিয়ে বিক্ষোভ কর্মসূচী সংগঠিত করল আই পি এফ টি। এই ইস্যুতে গন্ডাছড়ার পর এবার কিল্লা,বাগমা ও লেফুঙ্গায় বিক্ষোভ প্রদর্শন করল আই পি এফ টি কর্মী সমর্থকরা। সরকারিভাবে বি এস সি চেয়ারম্যানের নাম ঘোষণা করলেও শরিক দল আই পি এফ টি তার বিরোধীতা করেছে। আই পি এফ টি-র দাবি বি এস সি চেয়ারম্যান আই পি এফ টি থেকে করতে হবে। এই ইস্যুতে সোমবার বিক্ষোভ দেখাল আই পি এফ টি। দুই শরিক দলের মধ্যে বিরোধ সামনে আসতেই আতঙ্কে ভুগছে সাধারন মানুষ।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*