প্রকাশিত হল জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল, উভয় গ্রুপেই প্রথম রোহন

JEEআপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ মে ৷৷ প্রকাশিত হল ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল। বুধবার আয়োজিত এক সাংবাদিক সন্মেলনে উচ্চশিক্ষা দপ্তরের যুগ্ম অধিকর্তা হীরেন্দ্র দেববর্মা ফলাফলের কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে বলেন, এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪ হাজার ৫৩০ জন। এর মধ্যে পি সি এম গ্রুপে ছিল ২৮১৩ জন এবং পি সি বি গ্রুপে ছিল ৩৯০৭ জন। তিনি জানান, এবারের উল্লেখযোগ্য দিক ছিল পি সি এম এবং পি সি বি উভয় গ্রুপেই প্রথম হয়েছে রামকৃষ্ণ মিশনের ছাত্র রোহন দেববর্মা। এর মধ্যে পি সি এম গ্রুপে যথাক্রমে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়রা হলেন রোহন দেববর্মা, শুভদীপ সাহা এবং স্পন্দন সেন চৌধুরী। পি সি বি গ্রুপে যথাক্রমে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়রা হলেন রোহন দেববর্মা, নীলোৎপল চক্রবর্তী এবং দ্বীপমাল্য চক্রবর্তী।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*