সপ্তাহে দু’দিন চলবে হামসফর এক্সপ্রেস, পতাকা নেড়ে সবুজ সংকেত দিল রেল রাজ্যমন্ত্রী

railআপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ মে ৷৷ আবরো রেল পরিষেবার মানচিত্রে নতুন সংযোজন হল রাজ্যে। এখন থেকে সপ্তাহে দু’দিন চলবে আগরতলা-ব্যাঙ্গালুরু কেন্টনমেন্ট হামসফর এক্সপ্রেস। মঙ্গলবার কেন্দ্রীয় রেল রাজ্যমন্ত্রী রাজেন গোহাইয়ের উপস্থিতে চালু হল হামসফর এক্সপ্রেসের দ্বি-সাপ্তাহিক পরিষেবা। এদিন আগরতলা বাধারঘাটস্থিত রেল স্টেশনে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে হামসফর এক্সপ্রেসের নতুন সূচীর সূচনা করেন কেন্দ্রীয় রেল রাজ্যমন্ত্রী রাজেন গোহাই এবং রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। আগরতলা থেকে প্রতি মঙ্গল এবং শনিবার ছাড়বে হামসফর এক্সপ্রেস। ব্যাঙ্গালুরু থেকে প্রতি মঙ্গল এবং শুক্রবার ছাড়বে হামসফর এক্সপ্রেসটি। আগরতলা থেকে ব্যাঙ্গালুরু পর্যন্ত তিন হাজার ৩৫৪২ কিলোমিটার দুরুত্ব পূরণ করতে সময় লাগবে ৬৪ ঘন্টা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেল রাজ্যমন্ত্রী রাজেন গোঁহাই, রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়া, পরিবহণমন্ত্রী প্রানজিৎ সিংহ রায়, বিধায়ক রামপ্রসাদ পাল, এন এফ রেলওয়ের জি এম সঞ্জীব রায় সহ রেল ও রাজ্য প্রশাসনের উচ্চ আধিকারিকরা। আগরতলা রেল স্টেশনে উপস্থিত অতিথিরা সবুজ পতাকা নেড়ে আগরতলা-ব্যাঙ্গালুরু কেন্টনমেন্ট হামসফর এক্সপ্রেস যাত্রীবাহী রেলের সবুজ সংকেত দেয়। সপ্তাহে হামসফর এক্সপ্রেস দু’দিন চলায় উপকৃত হবেন যাত্রীরা।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*