ব্রাউন সুগার ও ইয়াবা ট্যাবলেট সহ ৩ জনকে আটক করল পুলিশ

nesha0 nesha1গোপাল সিং, খোয়াই, ০৪ জুলাই ৷৷ ফের ব্রাউন সুগার ও ইয়াবা ট্যাবলেট সহ ৩ জনকে আটক করল খোয়াই জেলা পুলিশ আধিকারিক। বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে খোয়াই জেলার ডি আই বি-র ডি এস পি বিনয় কিশোর দেববর্মার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী সাদা পোশাকে খোয়াই থানা এলাকার সিপাইহাওরের থলবাড়িতে খোয়াই চাম্পাহাওর রাস্তায় টি আর ০৬ ০২৬৪ নম্বরের একটি গাড়ি আটক করে তল্লাশি চালিয়ে লক্ষাধিক টাকার ব্রাউন সুগার ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। সেই সাথে গাড়িতে থাকা দীপঙ্কর দাস, কৃষ্ণ মালাকার ও প্রল্লাদ বিশ্বাসকে আটক করে পুলিশ।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*