আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই ৷৷ রাজ্যে দিনের পর দিন অটো দৌরাত্ম্য বেড়েই চলেছে। প্রায় প্রতিনিয়তই যাত্রীদের সাথে দুর্ব্যবহার, অতিরিক্ত যাত্রী ভারা, আইন না মেনে ৩ জনের জায়গায় ৪ জন ৫জন যাত্রী বহন করার মতো নানান অভিযোগ উঠছে। এবার রাজ্যে অটো দৌরাত্ম্য কমাতে বিশেষ উদ্যোগ নিচ্ছে পরিবহণ দপ্তর। রাজ্য প্রশাসনের সিদ্ধান্তক্রমে নতুন ভাড়া কার্যকর হতেই অটোগুলিতে নির্ধারিত ভাড়ার চার্ট লাগানো বাধ্যতামূলক করল পরিবহণ দপ্তর। জানা যায়, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলে ব্যবস্থা নেবে পরিবহণ দপ্তর।অটোগুলিতে ভাড়ার চার্ট লাগানো বাধ্যতামূলক করল পরিবহণ দপ্তর
আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই ৷৷ রাজ্যে দিনের পর দিন অটো দৌরাত্ম্য বেড়েই চলেছে। প্রায় প্রতিনিয়তই যাত্রীদের সাথে দুর্ব্যবহার, অতিরিক্ত যাত্রী ভারা, আইন না মেনে ৩ জনের জায়গায় ৪ জন ৫জন যাত্রী বহন করার মতো নানান অভিযোগ উঠছে। এবার রাজ্যে অটো দৌরাত্ম্য কমাতে বিশেষ উদ্যোগ নিচ্ছে পরিবহণ দপ্তর। রাজ্য প্রশাসনের সিদ্ধান্তক্রমে নতুন ভাড়া কার্যকর হতেই অটোগুলিতে নির্ধারিত ভাড়ার চার্ট লাগানো বাধ্যতামূলক করল পরিবহণ দপ্তর। জানা যায়, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলে ব্যবস্থা নেবে পরিবহণ দপ্তর।