বৈদ্য নাথ মজুমদারের মর্মর মূর্তি ভাঙ্গার প্রতিবাদে শহরের সি পি আই (এম)-র বিক্ষোভ মিছিল

cpimআপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই ৷৷ কৈলাসহরে রাজ্যের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তথা জননেতা বৈদ্য নাথ মজুমদারের মর্মর মূর্তি ভাঙ্গার ঘটনার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল সংগঠিত করল সি পি আই (এম) সদর মহকুমা কমিটি। শুক্রবার রাজধানীর ভানু ঘোষ স্মৃতি ভবনের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। বিক্ষোভ মিছিলে পথ হাঁটেন সি পি আই (এম) পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির সম্পাদক পবিত্র কর, সি পি আই (এম) নেতা শ্যামল রায় সহ অন্যান্যরা। ঘটনার দোষীদের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবীতে সরব হয় সি পি আই (এম) সদর মহকুমা কমিটি।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*