আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ আগষ্ট ৷৷ রাজধানী আগরতলার প্রাণকেন্দ্রে অবস্থিত লক্ষ্মী-নারায়ণ বাড়িতে ঘটল দুঃসাহসিক চুরিকান্ড। শহরের পূর্ব থানাধিন উজ্জয়ন্ত প্রাসাদে অবস্থিত লক্ষ্মী-নারায়ণ মন্দিরের সিন্দুক থেকে প্রায় ২০ ভরি স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায় চোরের দল। চুরি যায় মায়ের স্বর্ণের অলঙ্কার, নেকলেস, রূপোর হার, মুকুট সহ মূল্যবান সামগ্রী। বৃহস্পতিবার সকালে বিষয়টি মন্দির কর্তৃপক্ষ-এর নজরে আসে। ঘটনার খবর পেয়ে আগরতলা পূর্ব থানার পুলিশ এসে পুরো মন্দির তল্লাশি চালায়। এখনো পর্যন্ত চোরকে পাকড়াও করতে পারেনি পুলিশ। পরবর্তী সময়ে সংলগ্ন এলাকার ড্রেইন থেকে চুরি যাওয়া কিছু অলঙ্কার উদ্ধার করা সম্ভব হয়। যদিও পুলিশ জানিয়েছে তাদের তল্লাশি জারি রয়েছে। এদিকে লক্ষ্মী নারায়ণ বাড়িতে এই চুরিকান্ডের ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে জনমনে।রাজধানীর লক্ষ্মী-নারায়ণ বাড়িতে দুঃসাহসিক চুরিকান্ড
আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ আগষ্ট ৷৷ রাজধানী আগরতলার প্রাণকেন্দ্রে অবস্থিত লক্ষ্মী-নারায়ণ বাড়িতে ঘটল দুঃসাহসিক চুরিকান্ড। শহরের পূর্ব থানাধিন উজ্জয়ন্ত প্রাসাদে অবস্থিত লক্ষ্মী-নারায়ণ মন্দিরের সিন্দুক থেকে প্রায় ২০ ভরি স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায় চোরের দল। চুরি যায় মায়ের স্বর্ণের অলঙ্কার, নেকলেস, রূপোর হার, মুকুট সহ মূল্যবান সামগ্রী। বৃহস্পতিবার সকালে বিষয়টি মন্দির কর্তৃপক্ষ-এর নজরে আসে। ঘটনার খবর পেয়ে আগরতলা পূর্ব থানার পুলিশ এসে পুরো মন্দির তল্লাশি চালায়। এখনো পর্যন্ত চোরকে পাকড়াও করতে পারেনি পুলিশ। পরবর্তী সময়ে সংলগ্ন এলাকার ড্রেইন থেকে চুরি যাওয়া কিছু অলঙ্কার উদ্ধার করা সম্ভব হয়। যদিও পুলিশ জানিয়েছে তাদের তল্লাশি জারি রয়েছে। এদিকে লক্ষ্মী নারায়ণ বাড়িতে এই চুরিকান্ডের ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে জনমনে।