আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ আগষ্ট ৷৷ ধর্মনগরের ইন্ডিয়ান ওয়েল ডিপোতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ডাকা দিয়েছিল ত্রিপুরা ওয়েল ট্যাংকার মজদুর সংঘ। বৃহস্পতিবার ইন্ডিয়ান ওয়েল এবং আসাম ওয়েল ডিপোর সামনে শুরু হওয়া এই কর্মবিরতির প্রথম দিনেই ত্রিপুরা ধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন এবং উত্তর জেলা শাসক রেভেল হেমেন্দ্র কুমারের হস্তক্ষেপে অচলাবস্থা কেটেগেল। মূলত বেতন বৃদ্ধি, প্রভিডেন্ট ফান্ড প্রদান, চিকিৎসাকালীন অনুদান প্রদান, সপ্তাহে একদিন ছুটির ব্যবস্থা করা এবং পেনশন স্কিম চালুর দাবীতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ডাক দিয়েছিল তারা। দীর্ঘ আলোচনার পর তিন মাসের মধ্যে শ্রমিকদের দাবীগুলি পূরণ করার আশ্বাস পেয়ে আন্দোলন প্রত্যাহার করে নেন ত্রিপুরা ওয়েল ট্যাংকার মজদুর সংঘ।কর্মবিরতির প্রথম দিনেই অচলাবস্থা কাটল ইন্ডিয়ান ওয়েল ডিপোতে
আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ আগষ্ট ৷৷ ধর্মনগরের ইন্ডিয়ান ওয়েল ডিপোতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ডাকা দিয়েছিল ত্রিপুরা ওয়েল ট্যাংকার মজদুর সংঘ। বৃহস্পতিবার ইন্ডিয়ান ওয়েল এবং আসাম ওয়েল ডিপোর সামনে শুরু হওয়া এই কর্মবিরতির প্রথম দিনেই ত্রিপুরা ধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন এবং উত্তর জেলা শাসক রেভেল হেমেন্দ্র কুমারের হস্তক্ষেপে অচলাবস্থা কেটেগেল। মূলত বেতন বৃদ্ধি, প্রভিডেন্ট ফান্ড প্রদান, চিকিৎসাকালীন অনুদান প্রদান, সপ্তাহে একদিন ছুটির ব্যবস্থা করা এবং পেনশন স্কিম চালুর দাবীতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ডাক দিয়েছিল তারা। দীর্ঘ আলোচনার পর তিন মাসের মধ্যে শ্রমিকদের দাবীগুলি পূরণ করার আশ্বাস পেয়ে আন্দোলন প্রত্যাহার করে নেন ত্রিপুরা ওয়েল ট্যাংকার মজদুর সংঘ।