আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ আগষ্ট ৷৷ রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব নেশামুক্ত ত্রিপুরা গড়ার ঘোষণা দেবার পর থেকেই রাজ্যের বিভিন্ন স্থানে পুলিশি অভিযান জারি রয়েছে। শুক্রবার আমতলি থানাধীন বাবুল চৌমুহনী এলাকায় অভিযান চালিয়ে প্রচুর অবৈধ বিলেতি মদ উদ্ধার করেছে পুলিশ। এদিন গোপন সংবাদের ভিত্তিতে আমতলি থানার পুলিশ বাবুল চৌমুহনী এলাকার ইন্দ্রজিৎ দেব, রামকৃষ্ণ শীল ও দীপায়ন দেবের দোকান থেকে ৫০২টি বোতল অবৈধ বিলেতি মদ উদ্ধার করেছে। পুলিশ অভিযুক্ত এই তিন জনকে আটক করেছে।পুলিশি অভিযানে ৫০২ বোতল অবৈধ বিলেতি মদ উদ্ধার
আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ আগষ্ট ৷৷ রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব নেশামুক্ত ত্রিপুরা গড়ার ঘোষণা দেবার পর থেকেই রাজ্যের বিভিন্ন স্থানে পুলিশি অভিযান জারি রয়েছে। শুক্রবার আমতলি থানাধীন বাবুল চৌমুহনী এলাকায় অভিযান চালিয়ে প্রচুর অবৈধ বিলেতি মদ উদ্ধার করেছে পুলিশ। এদিন গোপন সংবাদের ভিত্তিতে আমতলি থানার পুলিশ বাবুল চৌমুহনী এলাকার ইন্দ্রজিৎ দেব, রামকৃষ্ণ শীল ও দীপায়ন দেবের দোকান থেকে ৫০২টি বোতল অবৈধ বিলেতি মদ উদ্ধার করেছে। পুলিশ অভিযুক্ত এই তিন জনকে আটক করেছে।