বেপরোয়া গতীতে বাইক চালিয়ে প্রাণ হারালো যুবক, আহত এক

accidentগোপাল সিং, খোয়াই, ১১ আগষ্ট ৷৷ বেপরোয়া গতীতে বাইক চালিয়ে প্রাণ হারালো এক যুবক। আহত হয়ে চিকিৎসাধীন আরো এক যুবক। ঘটনা খোয়াই থানা এলাকার পদ্মবীল বাজারের নিকট। জানা যায়, বৃহস্পতিবার সকালে খোয়াই পদ্মবীল বাজারের নিকট খোয়াই পুলিশ সুপার আবাসের বিপরীতে দ্রুত গতিতে বাইক চালিয়ে এসে বিদ্যুতের খুটিতে আঘাত লেগে ঘটনাস্থলেই পাণ হারায় বাইক চালক মরণ মাহিষ্য (১৭)। সাথে গুরুতর আহত হয় বাইক আরোহী নিকেশ শীল। জানা যায়, বুধবার বিকেলেই মরণ এই বাইকটি ক্রয় করে। বৃহস্পতিবার সকালে বন্ধুকে সাথে নিয়ে বাইক চালাতে বেড়িয়েই লাগে বিপত্তি। তাদের খোয়াই জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মরণ মাহিষ্যকে মৃত বলে ঘোষনা করেন এবং গুরুতর আহত নিকেশ শীলকে আগরতলা জি বি হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*