কবি সুকান্তের জন্মজয়ন্তি পালিত নানা স্থানে

sukantaবিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৪ আগষ্ট ৷৷ গোটা রাজ্যের সাথে তাল মিলিয়ে শান্তির বাজার কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় কবি সুকান্ত জন্মজয়ন্তি অনুষ্ঠান। মঙ্গলবার সকালে শান্তির বাজার কমিউনিটি হলে শান্তির বাজার মহকুমা ভিত্তিক কবি সুকান্তের জন্মজয়ন্তি অনুষ্ঠান ও ৭২ তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশাত্ব বোধক সঙ্গীত এর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্বলনের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বগাফা ব্লকের বি এস সি-র চেয়ারম্যান তথা প্রাক্তন ডেপুটি স্পীকার গৌরিশঙ্কর রিয়াং। প্রদীপ প্রজ্বলন শেষে অনুষ্ঠানে আমন্ত্রীত অতিথীরা কবি সুকান্তের স্মৃতিতে মাল্যদান ও পুস্প দান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তির বাজার মহকুমা শাসক অনিমেষ দেবর্বমা, বিশিষ্ট সমাজসেবী শ্যামলাল দেবনাথ, সত্যব্রত সাহা, ধনঞ্জয় ভৌমিক প্রমুখ। অনুষ্ঠানে শান্তির বাজারের বিভিন্ন বিদ্যালয় থেকে ছাত্র ছাত্রীরা অংশগ্রহন করেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*