আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ আগষ্ট ৷৷ গেরুয়া পোশাকে শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালতে যাওয়ার চল দীর্ঘ কালের। শ্রাবণ মাসের প্রতি সোমবার (বিশেষ করে শেষ সোমবার) রাজধানী আগরতলার শিব বাড়িতে ভক্তেরা ভিড় জমান। গত কয়েক বছর ধরে এই তালিকায় নতুন সংযোজন আগরতলার শিব বাড়ি। শেষ কয়েক বছর ধরে শিবমন্দিরে ভক্তদের ভিড় বেড়েই চলেছে। সোমবারও প্রচুর মানুষ ওই মন্দিরের শিবের মাথায় জল ঢেলেছেন। শ্রাবণ মাসের প্রতি সোমবার ওই শিবমন্দিরে এসে ভক্তেরা জল ঢালা শুরু করেন। শেষ সোমবার অর্থাৎ ১৩ই আগষ্ট ভিড় হয় একটু বেশিই। রবিবার রাত থেকে আগরতলার অদূরে খয়েরপুর নদী থেকে জল নিয়ে হেটে এসে সম্বার ভোর রাতে শিবের মাথায় ঢালা শুরু হয় ভক্তরা।শ্রাবণ মাসের শেষ সোমবার, শিবের মাথায় জল ঢালার রীতি বহু দিনের
আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ আগষ্ট ৷৷ গেরুয়া পোশাকে শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালতে যাওয়ার চল দীর্ঘ কালের। শ্রাবণ মাসের প্রতি সোমবার (বিশেষ করে শেষ সোমবার) রাজধানী আগরতলার শিব বাড়িতে ভক্তেরা ভিড় জমান। গত কয়েক বছর ধরে এই তালিকায় নতুন সংযোজন আগরতলার শিব বাড়ি। শেষ কয়েক বছর ধরে শিবমন্দিরে ভক্তদের ভিড় বেড়েই চলেছে। সোমবারও প্রচুর মানুষ ওই মন্দিরের শিবের মাথায় জল ঢেলেছেন। শ্রাবণ মাসের প্রতি সোমবার ওই শিবমন্দিরে এসে ভক্তেরা জল ঢালা শুরু করেন। শেষ সোমবার অর্থাৎ ১৩ই আগষ্ট ভিড় হয় একটু বেশিই। রবিবার রাত থেকে আগরতলার অদূরে খয়েরপুর নদী থেকে জল নিয়ে হেটে এসে সম্বার ভোর রাতে শিবের মাথায় ঢালা শুরু হয় ভক্তরা।