বি এম এস এবং শ্রমিক উন্নয়ন মঞ্চের মধ্যে সংঘর্ষে আহত কর্মীরা

bmsআপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ আগষ্ট ৷৷ সংঘর্ষে জড়িয়ে পড়লেন বি এম এস এবং শ্রমিক উন্নয়ন মঞ্চের কর্মীরা। শুক্রবার রাজধানীর নাগেরজলা মোটরস্ট্যান্ডে শাসকদলের শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সংঘ (বি এম এস) এবং ত্রিপুরা রাজ্য শ্রমিক উন্নয়ন মঞ্চের নেতা কর্মীরা নিজেদের মধ্যেই সংঘর্ষে জড়িয়ে পড়েন। দীর্ঘদিন ধরেই দুই শ্রমিক সংগঠনের মধ্যে বিবাদ লেগে ছিল। সেই বিবাদ থেকে এদিন সংঘর্ষে জড়িয়ে পড়ায় আহত হন উভয় শ্রমিক সংগঠনের বেশ কয়েকজন শ্রমিক। ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশ। তবে এই ঘটনাকে ঘিরে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*