বিদায়ী রাজ্যপালকে সংবর্ধনা জানালো রাজ্য সরকার

tgtrআপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ আগষ্ট ৷৷ ত্রিপুরা রাজ্যের বিদায়ী রাজ্যপাল তথাগত রায়কে বিদায় সংবর্ধনা জানালো রাজ্যের মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। শুক্রবার (২৪ আগস্ট, ২০১৮) ত্রিপুরা সরকারের তরফে রাজধানীর কুঞ্জবন এলাকার পুষ্পবন্ত বিহারে বিদায়ী রাজ্যপাল তথাগত রায়কে সংবর্ধনা জানানো হয়। এই সংবর্ধনা অনুষ্ঠানে মূখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী যিষ্ণু দেববর্মা, ত্রিপুরা বিধানসভার স্পিকার রেবতী মোহন দাস, চিফ হুইপ কল্যানী রায়, শিক্ষামন্ত্রী রতন লাল নাথ, রাজস্বমন্ত্রী এন সি দেববর্মা, বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়া প্রমুখ। বিদায়ী রাজ্যপালকে গার্ড অব অনার জানায় টি এস আর জওয়ানরা।
উল্লেখ্য, রাজ্যের বিদায়ী রাজ্যপাল তথাগত রায় বর্তমানে মেঘালয়ের রাজ্যপাল হিসেবে সেখানে যোগদান দিয়েছেন। ত্রিপুরা রাজ্যের নতুন রাজ্যপাল হলেন অধ্যাপক কাপ্তান সিং সোলাঙ্কি।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*