আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৫ সেপ্টেম্বর ৷৷ যথাযোগ্য মর্যাদায় রাজ্যে পালিত হল ৫৭তম শিক্ষক দিবস। বুধবার (৫ই সেপ্টেম্বর) রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্যের শিক্ষক দিবস পালনের মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ-মুখ্যমন্ত্রী যিষ্ণু দেববর্মা, শিক্ষামন্ত্রী রতন লাল নাথ, রাজস্বমন্ত্রী এন সি দেববর্মা, রাজ্যের মুখ্য সচিব সঞ্জিব রঞ্জন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণের প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ করেন উপস্থিত অতিথিরা। অনুষ্ঠানে কাজের বিশেষত্বের জন্য নির্বাচিত শিক্ষক-শিক্ষার্থীদের পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্মান, মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য সম্মাননা, মহারাণী তুলসীবতি সম্মাননা এবং জানকী দেবী সম্মাননা প্রদান করা হয়।যথাযোগ্য মর্যাদায় রাজ্যে ৫৭তম শিক্ষক দিবস পালিত
আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৫ সেপ্টেম্বর ৷৷ যথাযোগ্য মর্যাদায় রাজ্যে পালিত হল ৫৭তম শিক্ষক দিবস। বুধবার (৫ই সেপ্টেম্বর) রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্যের শিক্ষক দিবস পালনের মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ-মুখ্যমন্ত্রী যিষ্ণু দেববর্মা, শিক্ষামন্ত্রী রতন লাল নাথ, রাজস্বমন্ত্রী এন সি দেববর্মা, রাজ্যের মুখ্য সচিব সঞ্জিব রঞ্জন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণের প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ করেন উপস্থিত অতিথিরা। অনুষ্ঠানে কাজের বিশেষত্বের জন্য নির্বাচিত শিক্ষক-শিক্ষার্থীদের পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্মান, মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য সম্মাননা, মহারাণী তুলসীবতি সম্মাননা এবং জানকী দেবী সম্মাননা প্রদান করা হয়।