রাজ্যের ৫,০০০ শিক্ষার্থীকে শিক্ষা ঋণ দেবে রাজ্য সরকার

cmআপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ সেপ্টেম্বর ৷৷ রাজ্যের ৫,০০০ বি এড শিক্ষার্থীকে ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। চলতি বছরের মধ্যে ত্রিপুরা রাজ্যের ৫,০০০ বি এড শিক্ষার্থীকে দুই লক্ষ টাকা করে শিক্ষা ঋণ দেবে রাক্য সরকার। বৃহস্পতিবার রাজধানীর প্রজ্ঞাভবনে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সঙ্গে বিভিন্ন ব্যাংকের কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের যেকোনো ব্যাংকের শাখা থেকে এ ঋণ নিতে পারবেন শিক্ষার্থীরা। তিনি আরও জানান, এর আগে মাত্র ১৪জন শিক্ষার্থীকে শিক্ষা ঋণ দেওয়া হয়েছিলো। পাশাপাশি তিনি বলেন, এখন থেকে রাবার চাষি, মাছ চাষি, খামারি, ছোট শিল্প প্রতিষ্ঠানকেও ঋণ দেওয়া হবে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*