বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৫ অক্টোবর ৷৷ সাবরুম-আগরতলা জাতীয় সড়কের সাব্রুমের জলেফা বাজার থেকে সোনাই বাজারে যাওয়ার একমাত্র রাস্তাটি বেহাল দশায় পরিণত হয়েছে। জলেফা বাজার থেকে সোনাই যাওয়ার রাস্তারটির কাজের বরাত দেওয়া হয় উৎপল ভূমিক নামে এক ঠিকাদারকে। প্রায় তিন বছর আগে ওই ঠিকাদারের কাজের গুণগতমান এমনই যে এলাকাবাসী ও পথচলতি জনগণ বাধ্য হয়েছে তার প্রতিবাদ করতে। ওই রাস্তাতে রয়েছে একটি ব্রিজ। ব্রিজটির দুই সাইডে মাটি ভরাট করা ও দু’পাশে বোল্ডার দেওয়ার কাজেরও বরাত দেওয়া হয়েছে ওই ঠিকাদারকে। কিন্তু রাস্তার দু’পাশে বোল্ডারগুলি দেওয়ার কিছুদিন পরেই ভেঙে পড়ে। এলাকাবাসীর দাবি নিন্মমানের কাজ হওয়ার ফলে ভেঙে পড়েছে বোল্ডারগুলি। অন্যদিকে জলফা বাজার থেকে সোনাই বাজার পর্যন্ত যে রোডের কাজটি করা হচ্ছে তাও হচ্ছে খুবই নিন্মমানের। কাজটির বিষয় নিয়ে এলাকাবাসী পূর্ত দপ্তরের অফিসারদের অনেকবার জানিয়েও কোন লাভ হচ্ছে না। রাস্তার বিষয়টি নিয়ে এলকাবসি উৎপল ভূমিক নামে ওই ঠিকাদারের কাছে বিষয়টি জানতে চাইলে ওই ঠিকাদার ধমক দিতে থাকে এলাকাবাসীকে বলে অভিযোগ।বেহাল দশায় জলেফা থেকে সোনাই বাজারে যাওয়ার রাস্তা
বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৫ অক্টোবর ৷৷ সাবরুম-আগরতলা জাতীয় সড়কের সাব্রুমের জলেফা বাজার থেকে সোনাই বাজারে যাওয়ার একমাত্র রাস্তাটি বেহাল দশায় পরিণত হয়েছে। জলেফা বাজার থেকে সোনাই যাওয়ার রাস্তারটির কাজের বরাত দেওয়া হয় উৎপল ভূমিক নামে এক ঠিকাদারকে। প্রায় তিন বছর আগে ওই ঠিকাদারের কাজের গুণগতমান এমনই যে এলাকাবাসী ও পথচলতি জনগণ বাধ্য হয়েছে তার প্রতিবাদ করতে। ওই রাস্তাতে রয়েছে একটি ব্রিজ। ব্রিজটির দুই সাইডে মাটি ভরাট করা ও দু’পাশে বোল্ডার দেওয়ার কাজেরও বরাত দেওয়া হয়েছে ওই ঠিকাদারকে। কিন্তু রাস্তার দু’পাশে বোল্ডারগুলি দেওয়ার কিছুদিন পরেই ভেঙে পড়ে। এলাকাবাসীর দাবি নিন্মমানের কাজ হওয়ার ফলে ভেঙে পড়েছে বোল্ডারগুলি। অন্যদিকে জলফা বাজার থেকে সোনাই বাজার পর্যন্ত যে রোডের কাজটি করা হচ্ছে তাও হচ্ছে খুবই নিন্মমানের। কাজটির বিষয় নিয়ে এলাকাবাসী পূর্ত দপ্তরের অফিসারদের অনেকবার জানিয়েও কোন লাভ হচ্ছে না। রাস্তার বিষয়টি নিয়ে এলকাবসি উৎপল ভূমিক নামে ওই ঠিকাদারের কাছে বিষয়টি জানতে চাইলে ওই ঠিকাদার ধমক দিতে থাকে এলাকাবাসীকে বলে অভিযোগ।