খোয়াই পুলিশ সুপার অফিসের নিকট বিক্ষোভ প্রদর্শন বি এম এস-র

bmsগোপাল সিং, খোয়াই, ০৫ অক্টোবর ৷৷ খোয়াই পুলিশ সুপার অফিসের নিকট বিক্ষোভ প্রদর্শন করল বি এম এস কর্মীরা। জানা যায়, বুধবার খোয়াই জাম্বুরা গ্রামের অটো চালক মিঠুন দেবনাথ অতিরিক্ত যাত্রী পরিবহণ করছিল। খোয়াই জেলার অতিরিক্ত পুলিশ সুপার রণধীর দেববর্মা চালক সহ অটোটি আটক করে খোয়াই আউট পোষ্টে নিয়ে যায়। অটোটি আউট পোষ্ট থেকে না ছাড়ায় বৃহস্পতিবার বি এম এস কর্মীরা খোয়াই পুলিশ সুপার অফিসের নিকট বিক্ষোভ প্রদর্শন করে ৫ জনের একটি প্রতিনিধিদল পুলিশ সুপার কৃষ্ণেন্দু চক্রবর্তীর সাথে দেখা করেন। পরে অবস্য অটোটি ছেড়ে দেওয়া হয়।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*