আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ অক্টোবর ৷৷ সি বি আই এর ডিরেক্টর জেনারেলকে রাতের আধারে সরিয়ে নেওয়ায় দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করল কংগ্রেস। শুক্রবার গোটা দেশের সাথে তাল মিলিয়ে রাজ্যেও সি বি আই অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। বিক্ষোভ কর্মসূচি থেকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস নেতৃত্বরা অভিযোগ করেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সি বি আই এর ডিরেক্টর জেনারেলকে রাতের আধারে সরিয়ে নিয়েছে বিজেপি সরকার। আরও অভিযোগ করেন, ফ্রান্স থেকে রাফাইল যুদ্ধ বিমান কেনার নামে ব্যাপক আর্থিক দুর্নীতি করেছে বিজেপি সরকার। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস দলের অবজারভার ভূপেন বরা, ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি বীরজীৎ সিনহা, কার্যকরি সভাপতি প্রদ্যুৎ কিশোর দেববর্মণ, প্রাক্তন বিধায়ক গোপাল রায়, তাপস দে প্রমুখ।দেশজুড়ে কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচি
আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ অক্টোবর ৷৷ সি বি আই এর ডিরেক্টর জেনারেলকে রাতের আধারে সরিয়ে নেওয়ায় দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করল কংগ্রেস। শুক্রবার গোটা দেশের সাথে তাল মিলিয়ে রাজ্যেও সি বি আই অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। বিক্ষোভ কর্মসূচি থেকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস নেতৃত্বরা অভিযোগ করেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সি বি আই এর ডিরেক্টর জেনারেলকে রাতের আধারে সরিয়ে নিয়েছে বিজেপি সরকার। আরও অভিযোগ করেন, ফ্রান্স থেকে রাফাইল যুদ্ধ বিমান কেনার নামে ব্যাপক আর্থিক দুর্নীতি করেছে বিজেপি সরকার। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস দলের অবজারভার ভূপেন বরা, ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি বীরজীৎ সিনহা, কার্যকরি সভাপতি প্রদ্যুৎ কিশোর দেববর্মণ, প্রাক্তন বিধায়ক গোপাল রায়, তাপস দে প্রমুখ।