পথ দুর্ঘটনায় মৃত্যু যুবকের

accআপডেট প্রতিনিধি, চুড়াইবাড়ী, ১৪ নভেম্বর ৷৷ পথ দুর্ঘটনায় প্রাণ গেল এক যুবকের। ঘটনা চুড়াইবাড়ী থানাধীন শনিছড়া পেট্রোল পাম্প সংলগ্ন জাতীয় সড়কে। মৃত যুবকের নাম জেঠারায় রিয়াং, বয়স ১৮। জানা যায়, মঙ্গলবার ঐ এলাকায় এ ০১ সি ৯৫৩৪ নম্বরের একটি ট্রাক টি আর ০৫ ৯৮৫৫ নম্বরের একটি বাইককে মুখোমুখি ধাক্কা দেয়। ফলে বাইক চালক জেঠারায় রিয়াং ঘটনাস্থলেই প্রাণ হারায়। ঘটনাস্থলে পুলিশ এসে মৃতদেহ হাসপাতালে পাঠায়। লরিটির চালক পালিয়ে গেছে বলে জানা গেছে। পুলিশ লরিটিকে আটক করেছে। যুবকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*